২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৪০ জন নিহত

ভারতের পশ্চিমবঙ্গে সোমবার সকালে দ্রুতগামী একটি ট্রেনের সঙ্গে স্টেশনে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2010, 05:29 AM

Updated : 25 Aug 2022, 04:10 PM

নয়া দিল্লি, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের পশ্চিমবঙ্গে সোমবার সকালে দ্রুতগামী একটি ট্রেনের সঙ্গে স্টেশনে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। সরকারি কর্মকর্তাসূত্রে এ খবর জানা গেছে। দু'মাসের ব্যবধানে পশ্চিমবঙ্গে এ ধরনের বড় দুটি ট্রেন দুর্ঘটনা ঘটলো। মে মাসে মাওবাদীদের হামলায় ওই ট্রেন দুর্ঘটনায় ৭০ জনেরও বেশি মানুষ নিহত হন। যদিও মাওবাদীরা সে অভিযোগ অস্বীকার করে। জেলা ম্যাজিস্ট্রেট সৌমিত্র মোহন জানান, পশ্চিমবঙ্গ স্টেশনে বনাঞ্চল একপ্রেস নামে একটি ট্রেন বিরতি নেওয়ার সময় দ্রুতগামী উত্তরবঙ্গ একপ্রেস একই লাইনে প্রবেশ করলে দুর্ঘটনাটি ঘটে। মোহন জানান, "এখনো পর্যন্ত ৪০টি লাশ আমরা উদ্ধার করতে পেরেছি।" তিনি আরো জানান, আহত ৫০ জনেরও বেশি মানুষকে হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। মোহন বলেন, " দুর্ঘটনায় আটকা পড়েছেন অন্তত ১০ জন মানুষ। আমরা তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।" দুর্ঘটনার সঙ্গে সন্ত্রাসী তৎপরতার কোনো যোগসূত্র রয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯১৩ঘ.