ওয়াশিংটন , জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)------ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস এ সপ্তাহে দক্ষিণ কোরিয়া সফরকালে জাহাজডুবির ঘটনায় উত্তর কোরিয়াকে কড়া বার্তা দেবেন।
চেওনান ডুবির ঘটনায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে করণীয় এবং ভবিষ্যতে উত্তর কোরিয়াকে এ ধরনের কোনো আক্রমণ থেকে নিবৃত্ত করার উপায় নিয়ে আলোচনাই এ সফরের লক্ষ্য।
তবে হিলারি এবং গেটসের দক্ষিণ কোরিয়া সফরের বিষয়টিতে চীনের ক্ষুব্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া চালানোর বিষয়টি নিয়ে চীন উদ্বিগ্ন।
ওদিকে, উত্তর কোরিয়ার টর্পেডোর আগাতে দক্ষিণ কোরিয়ার চেওনান ডুবির পর থেকে দুপক্ষের মধ্যে উত্তেজনা বেড়েছে। ওই ঘটনায় দক্ষিণ কোরিয় জাহাজটির ৪৬ নাবিক নিহত হয়।
মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী কুর্ট ক্যাম্পবেল জানিয়েছেন, উত্তর কোরিয়া বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিউলে আলোচনা করা হবে। পিয়ংইয়ং এর পরমাণু কর্মসূচি বিষয়ে স্থগিত আলোচনা কোথায় এবং কিভাবে শুরু করা যেতে পারে তাও আলোচনা করা হবে এ সফরে।
পরমাণু অস্ত্রমুক্ত কোরিয়া উপদ্বীপ গঠন নিয়ে নতুন আলোচনা শুরুর পূর্বশর্ত হিসেবে উত্তর কোরিার উস্কানিমূলক আচরণ বন্ধ করার ওপর জোর দিয়েছেন তিনি।
এ মাসের প্রথমে পিয়ংইয়ং জানিয়েছে তারা স্থগিত পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় ফিরতে চায়।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৯৩৯ ঘ.
bdnews24