২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান সফরে হিলারি ক্লিনটন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন রোববার পাকিস্তান সফরে গেছেন। সফরকালে তিনি আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনাসহ পাকিস্তানে অর্থনৈতিক সাহায্যের প্রতিশ্র"তি দেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2010, 12:20 PM

Updated : 25 Aug 2022, 02:06 PM

ইসলাবাদ, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন রোববার পাকিস্তান সফরে গেছেন। সফরকালে তিনি আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনাসহ পাকিস্তানে অর্থনৈতিক সাহায্যের প্রতিশ্র"তি দেবেন। পাকিস্তানের সঙ্গে নাজুক হয়ে পড়া মিত্রতার বন্ধন দৃঢ় করা তার এ সফরের লক্ষ্য। প্রতিবেশী আফগানিস্তান যুদ্ধের জন্য এ দৃঢ় বন্ধন গুরুত্বপূর্ণ। দু'দিনের এ সফরে হিলারি পাকিস্তানের শীর্ষ সামরিক ও বেসামরিক নেতাদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি অর্থনৈতিক সাহায্য ঘোষণা করবেন। এতে করে আফগান-পাকিস্তান সীমান্তের দুপারেই তালেবান জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র জনগণের বিশ্বাযোগ্যতা অর্জন করতে পারবে এবং মার্কিন-বিরোধী মনোভাব কমবে বলেই মনে করছে ওয়াশিংটন। জনমত জরিপে দেখা গেছে, অনেক পাকিস্তানিই দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিপ্রায় নিয়ে সন্দিহান।ওদিকে, যুক্তরাষ্ট্রও আফগানিস্তানে পাকিস্তানের ভূমিকা নিয়ে উদ্বিগ্ন। সেইসঙ্গে পাকিস্তানের নিজ মাটিতে জঙ্গি নির্মূল করতে ইসলামাবাদের আরও বেশি কিছু করা উচিত বলেও মনে করে যুক্তরাষ্ট্র। হিলারি পাকিস্তানে পৌঁছার আগের দিনই আফগান সীমান্তের আদিবাসী অঞ্চলে জঙ্গি হামলায় ১৮ জন নিহতের ঘটনা ঘটেছে। ফলে হিলারির সফরে প্রাধান্য পাবে নিরাপত্তার বিষয়টি। মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আফগানিস্তানে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে যাবেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৫৮ ঘ.