২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা সফরে ইইউ কূটনীতিক আস্টোন

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক শীর্ষ দূত ক্যাথরিন আস্টোন রোববার গাজা সফরে যাচ্ছেন। সফরকালে গাজা থেকে আরো অবরোধ তুলে নেওয়ার জন্য ইসরায়েলকে চাপ দেবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2010, 04:50 AM

Updated : 26 Apr 2022, 01:14 AM

গাজা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক শীর্ষ দূত ক্যাথরিন আস্টোন রোববার গাজা সফরে যাচ্ছেন। সফরকালে গাজা থেকে আরো অবরোধ তুলে নেওয়ার জন্য ইসরায়েলকে চাপ দেবেন তিনি। তিনদিনের এ মধ্যপ্রাচ্য সফরে আস্টোন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ মার্কিন দূত জর্জ মিচেল ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তাছাড়া. জাতিসংঘ ও ফিলিস্তিনি কর্মকর্তাদের সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে। তবে গাজার শাসক গোষ্ঠী হামাসের কোনো কর্মকর্তার সঙ্গে তার বৈঠক করার পরিকল্পনা নেই। ৪ মাসের মধ্যে ২য় বারের মতো এ সফরে আস্টোন গাজায় মানুষ চলাচল ও পণ্য সরবরাহ অবাধ করে দিতে গাজা ক্রসিং খুলে দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলবেন। গাজা সফরের আগে পশ্চিম তীরের রামাল্লাহয় সাংবাদিকদের শনিবার একথা জানিয়েছেন তিনি। ৩১ মে গাজামুখী ত্রাণজাহাজে ইসরায়েলি হামলার পর আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল গাজা অবরোধ কিছুটা শিথিল করেছে। ইউরোপীয় ইউনিয়ন এ পদপেকে স্বাগত জানালেও ইসরায়েলকে গাজায় ভ্রমণ এবং পণ্য রপ্তানীর ওপর বাধা নিষেধ তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। আস্টোন বলেন, গাজার লোকজন যাতে সাধারণ জীবনযাপন করতে পারে, সে সম্ভাবনার দ্বার আমরা খোলা দেখতে চাই। ফিলিস্তিনি গেরিলা দল হামাস ২০০৬ সালে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর ইসরায়েল গাজায় অবরোধ জোরদার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১০৪৭ ঘ.