কাবুল, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- তিন ব্রিটিশ সেনাকে হত্যা করে পালিয়েছে এক আফগান সেনা।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশে মঙ্গলবার এ ঘটনা ঘটে।
আফগানিস্তানের সেনা প্রধান এ ঘটনা তদন্তের প্রতিশ্র"তি দিয়েছেন।
অবশ্য এতে করে আফগানিস্তানে মার্কিন অভিযানের প্রধান মিত্র ব্রিটেন স্থানীয় সেনাদের সঙ্গে কাজ করার কৌশলে কোনো পরিবর্তন আনবে না বলে জানিয়েছে।
হেলমান্দ প্রদেশে ব্রিটিশ গুর্খা ব্যাটেলিয়নে এই হামলার ফলে চলতি বছরে এখন পর্যন্ত আফগানিস্তানে ন্যাটো বাহিনীর মোট ৩৫৯ সেনা নিহত হলেন।
গত বছর এই সংখ্যা ছিল ৫২০ জন।
ন্যাটো সেনাদের হতাহতের সংখ্যা বেড়ে যাওয়া ও ন্যাটো কমান্ডের নাটকীয় পরিবর্তনের বিষয়টি আফগানিস্তানে মার্কিন সফলতার বিষয়ে প্রশ্নের জন্ম দিয়েছে।
প্রায় নয় বছর ধরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তানে তালেবান বিরোধী অভিযান পরিচালনা করছে।
এ হত্যাকাণ্ডের ফলে স্থানীয় সেনাদের সঙ্গে কাজের ধরন পরিবর্তন করা হবে না বলে প্রতিশ্র"তি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
তবে এ ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি।
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (ইসাফ) অংশ হিসেবে আফগানিস্তানে ১০ হাজার ব্রিটিশ সেনা মোতায়েন রয়েছে।
ইতোপূর্বে আগামী পাঁচ বছরের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২০৬ঘ.
bdnews24