প্যারিস, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষে (ন্যাশনাল এসেম্বলি) মঙ্গলবার দেশটিতে প্রকাশ্যে নারীদের মুখমণ্ডল ঢাকা বোরখা পরা নিষিদ্ধ বিল সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।
বাস্তিল দিবসের প্রাক্কালে মঙ্গলবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে সহজেই বিলটি পাস হয়েছে। ৫৭৭-আসনের ন্যাশনাল এসেম্বলিতে বিলটির পক্ষে ভোট পড়ে তিনশ' ৩৫ টি। আর বিপক্ষে ভোট পড়ে মাত্র একটি।
১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গ পতনের অন্যতম লক্ষ্য ছিলো ফ্রান্সকে একটি ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসেবে গড়ে তোলা।
ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিলটি পাস হওয়ার পর এবার তা সেপ্টেম্বরে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে উঠবে এবং সেখানেও বিলটি সহজেই অনুমোদন পাবে বলে ধারণা করা হচ্ছে।
তবে ফ্রান্সের সর্বোচ্চ আইনি সভা 'সাংবিধানিক কাউন্সিল'-এ বিলটির অনুমোদন বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা রয়েছে।
বিলটিতে সরকারি অফিস আদালত, যানবাহন, রাস্তাঘাট, মার্কেট, ব্যক্তিগত মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান এবং বিনোদন কেন্দ্রসহ সব ধরনের জনসমাগমস্থলে বোরখা পরা নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি প্রকাশ্যে নেকাব ও বোরখা পরা নিষিদ্ধ করার অঙ্গীকার করলে তা ব্যাপক জনপ্রিয়তা পায়।
তবে বিরোধী দলগুলো এ সিদ্ধান্তের সমালোচনা করে বলছে, এ আইন ফ্রান্স ও ইউরোপের মানবাধিকার আইনের লঙ্ঘন হবে।
ফ্রান্সে মুখ ঢাকা বোরখা নিষিদ্ধের এ আইন খুবই স্পর্শকাতর। কারণ দেশটির উপশহরীয় এলাকায় ইউরোপের সবচেয়ে বড় সংখ্যালঘু মুসলিম স
bdnews24