২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের সঙ্গে দ্বন্দ্ব পরমাণু যুদ্ধ ডেকে আনতে পারে: কাস্ত্রো

কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো ইরানের সঙ্গে পশ্চিমাদের মুখোমুখি অবস্থান বিশ্বকে পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2010, 05:40 AM

Updated : 25 Aug 2022, 01:51 PM

হাভানা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি/রয়টার্স)- কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো ইরানের সঙ্গে পশ্চিমাদের মুখোমুখি অবস্থান বিশ্বকে পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। প্রায় এক বছর পর সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে কাস্ত্রো এ কথা বলেন। ৮৩ বছর বয়সী কাস্ত্রোকে এ সময় সুস্থ্য ও সবল দেখা গেছে। রাষ্ট্রীয় টেলিভিশনের 'রাউন্ড টেবিল' নামের একটি সংবাদ ভিত্তিক পর্যালোচনা অনুষ্ঠানে মধ্যপ্রাচ্য ও উত্তর কোরিয়া বিষয়ে কাস্ত্রোর মতামত নিয়ে এক ঘণ্টার ধারণকৃত সাক্ষাৎকারটি প্রচারিত হয়। কিউবার এই অবিসংবাদিত নেতা আগামী মাসে ৮৪ বছরে পা রাখবেন। অজ্ঞাত একটি স্থানে কাস্ত্রোর সাক্ষাৎকারটি ধারণ করা হয়েছে। এ সময় তিনি নীল রঙের জ্যাকেট ও চেক শার্ট পরিহিত ছিলেন। কাস্ত্রোর পেছনে কিউবার স্বাধীনতার বীর হোসে মার্তির একটি ছবি টাঙ্গানো ছিল। কাস্ত্রো বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন জোর করে ইরানের পরমাণু কর্মসূচির ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বাস্তবায়নের চেষ্টা চালাবে তখন এ যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এছাড়া মার্চে যুক্তরাষ্ট্র গোপনে দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজ ডুবিয়ে দিয়ে উত্তর কোরিয়াকে দায়ী করছে বলেও তিনি অভিযোগ করেন। স