২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোলানস্কির মুক্তি, হস্তান্তরের দাবি নাকচ

সুইজারল্যান্ড সরকার চলচ্চিত্র পরিচালক রোমান পোলানস্কিকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের দাবি নাকচ করে গৃহবন্দীত্ব থেকে মুক্তি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2010, 04:24 PM

Updated : 25 Aug 2022, 01:44 PM

বার্ন, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-- সুইজারল্যান্ড সরকার চলচ্চিত্র পরিচালক রোমান পোলানস্কিকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের দাবি নাকচ করে গৃহবন্দীত্ব থেকে মুক্তি দিয়েছে। সুইস আইন ও বিচারমন্ত্রী সোমবার একথা জানিয়েছেন। ১৯৭৭ সালে হলিউড হিলসে অভিনেতা জ্যাক নিকোলসনের বাড়িতে সিনেমার শুটিংয়ের আগে সামাথা গেইমার নামের ১৩ বছরের এক বালিকাকে শ্যাম্পেন ও উত্তেজক ওষুধ খাইয়ে যৌনাচারের অভিযোগে যুক্তরাষ্ট্র পোলানস্কিকে তাদের কাছে হস্তান্তরের জন্য সুইস সরকারের কাছে অনুরোধ জানায়। সুইস আইন ও বিচারমন্ত্রী এভেলিন উইদমার স্কলাম্ফ এক সংবাদ সম্মেলনে বলেন, "৭৬ বছর বয়সী ফ্রেঞ্চ-পোলিশ চলচ্চিত্র পরিচালক রোমান পোলানস্কিকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে না। তার ওপর থেকে সব ধরনের বিধিনিষেধও প্রত্যাহার করা হয়েছে।" তিনি বলেন, পোলানস্কি ইতোমধ্যেই যথেষ্ট কারাভোগ করেছেন বিবেচনা করে বার্ন অস্কার বিজয়ী পরিচালক পোলানস্কিকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে। গত সেপ্টেম্বরে পুরস্কার গ্রহণ করতে জুরিখ ফিল্ম ফেস্টিভ্যালের উদ্দেশ্যে ফ্রান্স থেকে যাত্রা করার পর পোলানস্কিকে গ্রেপ্তার করে সুইজারল্যান্ডের কারাগারে নেওয়া হয়। তারপর ডিসেম্বরের শুরুর দিকে কারাগার থেকে সরিয়ে তাকে সুইসজারল্যান্ডের এক ছোট্ট কুটিরে গৃহবন্দি করে রাখা হয়। পোলানস্কির বিখ্যাত সিনেমাগুলোর মধ্যে রয়েছে, 'রোসেমারিজ বেবি' এবং 'দ্য পিয়ানিস্ট'। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/