টোকিও, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপান পার্লামেন্টের উচ্চ কক্ষের নির্বাচনে রোববার ক্ষমতাসীন দলের ভরাডুবির ফলে দেশটিতে রাজনৈতিক জটিলতা দেখা দিয়েছে।
এই নির্বাচনী ফলাফলে জাপানের অর্থনীতি চাঙ্গা করার উদ্যোগ এবং নাওতো কানের প্রধানমন্ত্রিত্ব দুটোই হুমকির মুখে পড়েছে।
নির্বাচনে কানের ডেমোক্র্যাটিক পার্টি অব জাপান (ডিপিজে) ৪৪ টি আসনে জয়ী হয়েছে। কান উচ্চ কক্ষে ৫৪ টি আসন পাবেন বলে আশা করেছিলেন।
অন্যদিকে কান সরকারের মিত্র পিপলস নিউ পার্টি কোনো আসনই পায়নি। আর প্রধান বিরোধী দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ৫১ টি আসনে জয়ী হয়েছে।
প্রধানমন্ত্রী কানের ডিপিজে পার্লামেন্টের নিম্ন কক্ষে এখনও সংখ্যাগরিষ্ঠ দল। কিন্তু তারপরও জাপানের অর্থনীতিতে তার প্রতিশ্র"ত বড় ধরনের পরিবর্তনের জন্য অন্য দলগুলোর সমর্থন প্রয়োজন।
এ বিষয়ে জাপানের জেপি মর্গান সিকিউরিটি'র সমতা গবেষণা পরিচালক জেসপার কোল বলেন, "ডেমোক্র্যাটরা তাদের নেতৃত্বের সমস্যা মিটিয়ে একত্রিত হলেও সংখ্যা গরিষ্ঠতা না থাকার সমস্যায় পড়বে।"
তিনি আরও বলেন, "কোনো পদক্ষেপ ছাড়াই আরও দুটি বছর পার্লামেন্টের অচলাবস্থার মধ্যেই আমাদের কাটাতে হবে বলে মনে হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪১২ঘ.
bdnews24