২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় সম্মত উ. কোরিয়া

উত্তর কোরিয়া নৈতিকভাবে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় ফিরে যেতে সম্মত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2010, 07:07 AM

Updated : 25 Aug 2022, 01:39 PM

সিউল, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- উত্তর কোরিয়া নৈতিকভাবে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় ফিরে যেতে সম্মত হয়েছে। উত্তর কোরিয়া টর্পেডো দিয়ে দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজ 'চেওনান' ডুবিয়ে দিয়েছে বলে যে অভিযোগ উঠেছিল তা প্রমাণে জাতিসংঘ ব্যর্থ হওয়ার পর শনিবার তারা এ সিদ্ধান্ত জানায়। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া জাহাজ ডুবির জন্য উত্তর কোরিয়াকে দায়ী করে। কিন্তু উত্তর কোরিয়া এ অভিযোগ অস্বীকার করেছিল। গত মার্চে চেওনান ডুবিতে ৪৬ জন নাবিক প্রাণ হারান। উত্তর কোরিয়া জানিয়েছে, জাতিসংঘের বিবৃতি অনুযায়ী এখন তারা নির্দোষ প্রমাণিত হয়েছে। জাহাজ ডুবির ব্যাপারটি নিয়ে আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়ছিল। কিন্তু শুক্রবার জাতিসংঘের সমঝোতামূলক রায়ে বিরোধে জড়িত সকল পক্ষই সন্তুষ্টি প্রকাশ করেছে। জাতিসংঘ কাউকে দোষী সাব্যস্ত না করে মার্চের হামলার জন্য নিন্দা জ্ঞাপন করেছে। তবে, চীনের চাপে জাতিসংঘ বিষয়টি ধামাচাপা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন উত্তর কোরিয়ার ঘনিষ্ট মিত্র বলে পরিচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৩০১ঘ.