বেইজিং, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)---- চীন শুক্রবার বহুল জনপ্রিয় ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগলের লাইসেন্স নবায়ন করেছে। এতে করে চীনে গুগলের ব্যবসা পরিচালনা নিয়ে আশঙ্কা দূর হলো।
কয়েক মাসের অনিশ্চয়তার পর গুগলের লাইসেন্স নবায়ন করল বেইজিং।
গুগলের বেইজিং ভিত্তিক প্রতিষ্ঠানের মুখপাত্র মার্শা ওয়াং এএফপি কে জানিয়েছেন, নবায়ন করা নতুন চুক্তি পত্র হাতে পেয়েছি আমরা।
তিনি বলেন, "গুগল চীনে ইন্টারনেট কনটেন্ট প্রোভাইডার (আইসিপি) এর বাৎসরিক নবায়ন পেয়েছে। এতে আমরা অত্যন্ত আনন্দিত।"
তিনি আরো বলেন, "গ্রাহকদের পণ্য ও সেবা সরবরাহ করে যেতে পাররব বলে আমরা উচ্ছ্বসিত।"
এর আগে রাষ্ট্রীয় সেন্সরশিপের কারণে গুগল বেইজিংয়ে ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা নিয়ে গুগল এবং চীন বিবাদে জড়িয়ে পড়ে।
পরে লাইসেন্স নবায়ন না হওয়ার আশঙ্কায় গুগল ওই সিদ্ধান্ত থেকে সরে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/এলকিউ/২০৩৯ ঘ.
bdnews24