২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়া-যুক্তরাষ্ট্র গুপ্তচর বিনিময় তৎপরতা চলছে

যুক্তরাষ্ট্রে ধরা পড়া সন্দেহভাজন গুপ্তচরদের মুক্তির জন্য রুশ-মার্কিন তৎপরতা চলছে। রাশিয়ার হাতে বন্দি পরমাণু বিশেষজ্ঞ ও আরো কয়েকজনের বিনিময়ে ওই রুশ গুপ্তচরদের দেশে ফেরত পাঠানোর চিন্তা-ভাবনা করে দেখছে দুপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2010, 01:11 PM

Updated : 25 Aug 2022, 01:32 PM

মস্কো/ওয়াশিংটন , জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- যুক্তরাষ্ট্রে ধরা পড়া সন্দেহভাজন গুপ্তচরদের মুক্তির জন্য রুশ-মার্কিন তৎপরতা চলছে। রাশিয়ার হাতে বন্দি পরমাণু বিশেষজ্ঞ ও আরো কয়েকজনের বিনিময়ে ওই রুশ গুপ্তচরদের দেশে ফেরত পাঠানোর চিন্তা-ভাবনা করে দেখছে দুপক্ষ। বিষয়টি নিয়ে ইতোমধ্যে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনাও হয়েছে বলে জানিয়েছে কয়েকটি বার্তা সংস্থা। ইতার তাস বার্তা সংস্থা জানিয়েছে, গুপ্তচর বিনিময়ের সিদ্ধান্ত হতে পারে।