২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইডস তহবিলের যথাযথ ব্যবহার চান হু প্রধান

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান গোটফ্রিড হিরনচ্যাল বুধবার বলেছেন, অপ্রতুল এইডস তহবিলের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2010, 05:36 PM

Updated : 25 Aug 2022, 01:27 PM

লন্ডন, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান গোটফ্রিড হিরনচ্যাল বুধবার বলেছেন, অপ্রতুল এইডস তহবিলের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। গোটফ্রিড গত মে মাসে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার এইচআইভি/এইডস এর নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সে সময় আন্তর্জাতিক দাতাগোষ্ঠী বৈশ্বিক অর্থনৈতিক মহামন্দার কারণে এইডস প্রতিরোধ তহবিলে তাদের অনুদান কমিয়ে দিতে থাকে। গোটফ্রিড এইডস তহবিলে তাদের অনুদান চালিয়ে যেতে ও সম্ভব হলে অনুদান বাড়ানোর জন্য দাতাদের প্রতি আহ্বান জানান। তবে বর্তমানের এ তহবিলের যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে আগামী ১৮ থেকে ২৩ জুলাই তিনি এইডসের ওপর একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে চান। গোটফ্রিড টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, "আমাদের যে তহবিল রয়েছে তা কিভাবে আরো কার্যকর করে ব্যবহার করা যায় সে সম্পর্কে সম্মেলনে আলোচনা করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২৩২৮ ঘ.