২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাটো বিমান হামলায় ৫ আফগান সেনা নিহত

ন্যাটো বাহিনীর বিমান হামলায় বুধবার পাঁচ আফগান সেনা নিহত হয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2010, 05:13 PM

Updated : 25 Aug 2022, 01:27 PM

কাবুল, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ন্যাটো বাহিনীর বিমান হামলায় বুধবার পাঁচ আফগান সেনা নিহত হয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জাহের আজিমি বলেন, ন্যাটো নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটানস ফোর্স (আইএসএএফ) বুধবার দেশটির ঘাজনি প্রদেশে তালেবান জঙ্গি বিরোধী অভিযান চালানোর সময় ভুলক্রমে আফগান জাতীয় সেনাবাহিনীর সদস্যদের ওপর বিমান হামলা চালালে তাতে দুই সেনা নিহত ও অপর দু'জন আহত হয়। তিনি বলেন, "আইএসএএফ বিমান থেকে বোমা হামলা চালিয়েছে এবং তাতে আমাদের ৫ সেনা নিহত হয়েছে। আমরা এ ঘটনার নিন্দা জানাচ্ছি। কারণ তাদের হামলায় আফগান সেনা নিহত হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। তবে আমরা আশা করছি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।" ২০০১ সালে তালেবানদের ক্ষমতাচ্যুত করার পর তালেবান বিরোধী যুদ্ধে মার্কিন ও ন্যাটো বাহিনীর হামলায় আফগান বেসামরিক ও সামরিক লোক নিহত হওয়ার ঘটনা প্রায়ই ঘটে থাকে। তবে আফগানিস্তানে নবনিযুক্ত মার্কিন ও ন্যাটো বাহিনীর শীর্ষ কমান্ডার জেনারেল ডেভিড পেট্রাউস আফগান সামরিক ও বেসামরিক লোকের কথা বিবেচনায় রেখে হামলা পরিচালনার অঙ্গীকার করেছেন। পেট্রাউসের পূর্বসূরি জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল এ নীতি চালু করে যান। আইএসএএফ'র এক মুখপাত্র বলেন, বুধবারের এ ঘটনায় ন্যাটো কমান্ডাররা অনুশোচনা প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২২৩৯ ঘ.