প্যারিস, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)--- ফ্রান্সের একটি আদালত বুধবার পানামার সাবেক স্বৈরশাসক ম্যানুয়েল নোরিয়েগাকে অর্থ পাচারের দায়ে সাত বছরের কারাদণ্ড দিয়েছে।
ফ্রান্সের একটি ব্যাংক একাউন্টে থাকা নোরিয়েগার ২৩ লাখ ইউরো জব্দ করারও নির্দেশ দিয়েছে আদালত।
সরকারি কৌসুলিরা নোরিয়েগার ১০ বছরের কারাদণ্ড চেয়েছিলেন।
কলম্বিয়ার মাদক ব্যবসায়ীর কাছ থেকে ফ্রান্সের ব্যাংক হিসাব ব্যবহার করে অর্থ পাচারের অভিযোগের বিচারের জন্য গত এপ্রিলে নোরিয়েগাকে ফ্রান্সের কাছে হস্তান্তর করে যুক্তরাষ্ট্র।
তবে নোরিয়েগার সাত বছরের কারাদণ্ডকে লঘু অপরাধের দায়ে অনেক বেশি শাস্তি বলে দাবি করেছেন তার আইনজীবী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১০৯ ঘ.
bdnews24