২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসের বিরুদ্ধে জোর লড়াইয়ে নামবে চীন-পাকিস্তান

চীন ও পাকিস্তান বুধবার সন্ত্রাসের বিরুদ্ধে একযোগে জোর লড়াইয়ে নামার অঙ্গীকার করেছে। একইসঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতেও একমত হয়েছেন দু'দেশের প্রেসিডেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2010, 02:33 PM

Updated : 25 Aug 2022, 01:27 PM

বেইজিং, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীন ও পাকিস্তান বুধবার সন্ত্রাসের বিরুদ্ধে একযোগে জোর লড়াইয়ে নামার অঙ্গীকার করেছে। একইসঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতেও একমত হয়েছেন দু'দেশের প্রেসিডেন্ট। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে। চীনের প্রেসিডেন্ট হু জিনতাও গ্রেট হলে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে আমন্ত্রণ জানান। এখানেই দু'নেতা জ্বালানি, যোগাযোগ এবং অবকাঠামো নির্মাণ ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই জোরদার করতে অঙ্গীকার করেন। চীনের সেন্ট্রাল টেলিভিশন জারদারির প্রতি হু জিনতাওয়ের বক্তব্য উদ্ধৃত করে বলেছে, চীন এবং পাকিস্তান উভয়ই সন্ত্রাসের শিকার। দু'দেশের জনগণের মৌলিক স্বার্থেই সন্ত্রাসবিরোধী লড়াইসহ ধর্মীয় চরমপন্থার বিরুদ্ধে চীন ও পাকিস্তানের পারস্পারিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন। সা