লন্ডন, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মস্তিষ্কের গঠন দেখে বোঝা যাবে কারা পরবর্তীতে মানসিক রোগে আক্রান্ত হতে পারেন। ব্রিটিশ বিজ্ঞানীরা এমনটাই দাবি করছেন।
তাদের বিশ্বাস, তারা শিশু ও তরুণদের মস্তিষ্কের একটি নির্দিষ্ট গড়ন চিহ্নিত করতে পেরেছেন যা দেখে বোঝা যাবে পরবর্তিতে সে সিজোফ্রেনিয়ার মতো মানসিক রোগে আক্রান্ত হতে পারে কি না।
নটিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ গবেষণাটি পরিচালনা করেন। আমস্টারডমের ফোরাম ফর ইউরোপিয়ান নিউরোসাইন্সে গবেষণা ফলাফল উপস্থাপনকালে তারা বলেন, "মস্তিষ্কের গড়ন দেখে বোঝা যাচ্ছে ভবিষ্যতে মানসিক অসুস্থতার লক্ষণ দেখা দেওয়ার আগেই ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সনাক্ত করা সম্ভব হবে।"
এ গবেষণার সঙ্গে জড়িত গবেষক ড. মাদ্দি গ্র"ম লন্ডনে সাংবাদিকদের উদ্দেশে বলেন, "আমরা যদি নিউরোকগনিটিভ ব্রেন মার্কার ব্যবহার করে সিজোফ্রেনিয়ায় ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সনাক্ত করতে পারি তবে আমরা সে ঝুঁকি কমিয়ে আনতে এবং তাদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৩৪৫ঘ.
bdnews24