২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুল বিমানবন্দর দিয়ে ৪২০ কোটি ডলার পাচারের অভিযোগ

গত সাড়ে তিন বছরে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কমপক্ষে ৪২০ কোটি মার্কিন ডলার পাচার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2010, 06:30 AM

Updated : 25 Aug 2022, 01:26 PM

লন্ডন, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- গত সাড়ে তিন বছরে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কমপক্ষে ৪২০ কোটি মার্কিন ডলার পাচার হয়েছে। মার্কিন সাংসদ নিটা লোয়েকে লেখা আফগানিস্তানের অর্থমন্ত্রী ওমর জাখিলওয়ালের চিঠির বরাত দিয়ে মঙ্গলবার বিটিশ সংবাদপত্র দ্য টাইমসের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। জাখিওয়াল তার চিঠিতে বলেন, "আমাদের নথিপত্র থেকে জানা যায় যে, গত সাড়ে তিন বছরে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ৪২০ কোটি ডলার পাচার হয়েছে। তবে টাকার অংকটা আরো বাড়তে পারে।" ৩০ জুনে লেখা চিঠিতে এ অর্থের উৎস খুঁজে বের করতে মার্কিন সহযোগিতাও কামনা করেন তিনি। এদিকে বাজেট বিষয়ক শক্তিশালী কমিটির দায়িত্বে থাকা নিটা জানিয়েছেন, এ অভিযোগের বিষয়ে শুনানি করবেন তিনি। তিন বছরেরও বেশি সময়ে ৩০০ কোটি ডলার আফগানিস্তান থেকে পাচার হয়েছে- ওয়াল স্ট্রিট জার্নালে এ ধরনের একটি প্রতিবেদন প্রকাশের পর গত সপ্তায় আফগানিস্তানে সাহায্যের জন্য পাঠানো কয়েকশ' কোটি ডলার আটকে দেন নিটা লোয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২২৩ঘ.