২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় আশ্রয়প্রার্থী হতে পারবে শ্রীলংকানরা

শ্রীলংকার আশ্রয়প্রার্থীদের ওপর থেকে মঙ্গলবার তিন মাসের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছেন অস্ট্রেলিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2010, 05:12 AM

Updated : 25 Aug 2022, 01:26 PM

সিডনি, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- শ্রীলংকার আশ্রয়প্রার্থীদের ওপর থেকে মঙ্গলবার তিন মাসের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছেন অস্ট্রেলিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। পাশাপাশি আফগান আশ্রয়প্রার্থীদের ওপর থাকা নিষেধাজ্ঞাটি পর্যালোচনা করা হবে বলে জানান অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী। সিডনির লোয়ে ইন্সস্টিটিউটে চিন্তাবিদদের গিলার্ড বলেন, "শ্রীলংকার আশ্রয়প্রার্থীদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জারি করা নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।" গিলার্ড আরো বলেন, আফগান আশ্রয়প্রার্থীদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর থেকে নিষেধাজ্ঞা সহসাই তুলে নেওয়া হবে না। কিন্তু আমার সরকার সামনের সপ্তাহ ও মাসগুলোতে এ বিষয়টি পর্যালোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১০৬ঘ.