২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তার হতে পারেন স্যান্টোস

কলম্বিয়ার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল স্যান্টোসকে গ্রেপ্তার করা হতে পারে বলে সোমবার সতর্ক করে দিয়েছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2010, 04:40 AM

Updated : 25 Aug 2022, 01:26 PM

কারাকাস, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কলম্বিয়ার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল স্যান্টোসকে গ্রেপ্তার করা হতে পারে বলে সোমবার সতর্ক করে দিয়েছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরে। ইকুয়েডর সফর করলে এই গ্রেপ্তারের ঘটনা ঘটতে পারে বলে জানা গেছে। কারাকাসে দেওয়া এক সাক্ষাৎকারে কোরে বলেন, স্যান্টোসের বিরুদ্ধে ২০০৮ সালে কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী থাকাকালীন ইকুয়েডরের এফএআরসি গেরিলা ক্যাম্পে বোমা হামলার অভিযোগ রয়েছে। তিনি আরো বলেন, ওই ঘটনার পর ইকুয়েডরের সার্বভৌম আদালত স্যান্টোসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, যা এখনো বহাল রয়েছে। কোরে বলেন, "অপরাধ সংঘটিত হয়েছে।" আর এ আইনি প্রক্রিয়ায় তিনি হস্তক্ষেপ করবেন না বলেও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০২৬ঘ.