২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আজারবাইজান-আর্মেনিয়া শান্তি প্রতিষ্ঠার চেষ্টায় হিলারি

নাগোর্নি কারবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার দীর্ঘদিনের সংঘাত মিটিয়ে তাদের মধ্যে শান্তি স্থাপনের পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2010, 04:18 PM

Updated : 25 Aug 2022, 01:16 PM

বাকু , জুলাই ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)--- নাগোর্নি কারবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার দীর্ঘদিনের সংঘাত মিটিয়ে তাদের মধ্যে শান্তি স্থাপনের পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে এ দুই দেশ সফরকালে হিলারি আজারবাইজানকে মানবাধিকার প্রতিষ্ঠার জন্যও চাপ দিয়েছেন এবং সাবেক সোভিয়েত রিপাবলিকে বাক স্বাধীনতার প্রসঙ্গ তুলেছেন। নাগোর্নি কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়ার সঙ্গে সংঘাত মেটাতে রোববার ওয়াশিংটনের সহায়তা কামনা করেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ । মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের আজারবাইজান সফরকালে এ সহায়তা চান ইলহাম। আন্তর্জাতিক আইন অনুযায়ী এই সংকটের সমাধান চেয়েছেন আলিয়েভ। সাংবাদিকদের সামনে হিলারি ক্লিনটনকে তিনি বলেন, আজারবাইজানের প্রত্যাশা নাগোর্নো কারাবাখ সঙ্কট নিয়ে যুক্তরাষ্ট্র আমাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে। আলিয়েভ বলেছেন , নাগোর্নি কারাবাখ সংকট আমাদের দেশের অন্যতম সমস্যা। আর আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে এটি হুমকি। তিনি আরো বলেন, "যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক আইনের ওপর ভিত্তি করে এ সংকটের সমাধান চাই আমরা। কারণ, জনগণ দুর্ভোগ পোহাচ্ছে।" আলিয়েভের সঙ্গে বৈঠকে বসার আগে ক্লিনটন জানান, এ ইস্যুটি আমাদের কাছেও গুরুত্বপূর্ণ। পরে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে হিলারি বলেন, "আমরা আজারবাইজান এবং আর্মেনিয়াকে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করতে প্রস্তুত।" তবে হিলারি বলেন, "শান্তির পথে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া প্রায়শই খুব কঠিন। কিন্তু আমরা শান্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমাদের বিশ্বাস অগ্রগতি হবে। আর একেই যুক্তরাষ্ট্র সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।" নাগোর্নি কারাবাখ অঞ্চলের মর্যাদার লড়াইয়ে সমঝোতা প্রক্রিয়া স্থবির হয়ে পড়ায় অশান্ত হয়ে উঠেছে অঞ্চলটি। গত মাসে লড়াইয়ে কমপক্ষে চার জন আর্মেনিয় এবং দুই জন আজারবাইজানের সেনা নিহত হয়েছে। ১৯৯০ দশকের যুদ্ধে ইয়েরেভান সমর্থিত আর্মেনিয় বিচ্ছিন্নতাবাদীরা বাকুর কাছ থেকে ওই অঞ্চল দখল করে নেয়। এ যুদ্ধে ৩০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে বলে দাবি করা হয়। স