জেরুজালেম, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ইসরায়েলের মন্ত্রিসভা রোববার গাজা অভিমুখী ত্রাণবহরে কমান্ডো হামলার তদন্তে নিযুক্ত তিরকেল কমিশনের ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
একটি রাষ্ট্রীয় বিবৃতিতে একথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, সরকার সর্বসম্মতিক্রমে তিরকেল কমিশনের ক্ষমতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। তদন্ত কমিশনে দুইজন বিশেষজ্ঞ নিযুক্ত হবেন এবং কমিশন শপথবাক্য পড়িয়ে প্রত্যক্ষদর্শীদের জবানবন্দী নেবে।
গত সপ্তাহে কমিশনের চেয়ারম্যান ইয়াকভ তিরকেল কমিশনের ক্ষমতা বাড়ানো না হলে পদত্যাগের হুমকি দিয়েছিলেন।
তিনি তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিতে আরো দুজন সহযোগীকে নিযুক্ত করার প্রস্তাব রেখেছিলেন। দু'জন বিদেশী পর্যবেক্ষক তাদের কাজ পর্যবেক্ষণ করছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহে ইয়াকভের দাবি না মানার কোনো কারণ নেই বলে জানান।
তবে তিনি পরিস্কার করে এও জানিয়ে দেন যে, স
bdnews24