২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান যুদ্ধ কমান্ডারের দায়িত্ব গ্রহণ করছেন পেট্রাউস

আফগানিস্তানের রাজধানী কাবুলস্থ ন্যাটো সদর দপ্তরে রোববার আনুষ্ঠানিকভাবে আফগান যুদ্ধের শীর্ষ কমান্ডারের দায়িত্ব গ্রহণ করছেন মার্কিন জেনারেল ডেভিড পেট্রাউস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2010, 08:14 AM

Updated : 25 Aug 2022, 01:18 PM

কাবুল, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-আফগানিস্তানের রাজধানী কাবুলস্থ ন্যাটো সদর দপ্তরে রোববার আনুষ্ঠানিকভাবে আফগান যুদ্ধের শীর্ষ কমান্ডারের দায়িত্ব গ্রহণ করছেন মার্কিন জেনারেল ডেভিড পেট্রাউস। আফগানিস্তানে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধরত এক লাখ ৪০ হাজার মার্কিন ও ন্যাটো সেনাদের শীর্ষ কমান্ডারের দায়িত্ব গ্রহণ করছেন তিনি। পেট্রাউসের অভিষেক অনুষ্ঠানে ন্যাটো নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটানস ফোর্সের (আইএসএএফ) সদস্য ৪৭ জাতির সবার পক্ষ থেকে প্রতিনিধিরা উপস্থিত থাকছেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন জয়েন্ট ফোর্স কমান্ডের কমান্ডার জেনারেল এগোন রামস। মার্কিন জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টালের কাছ থেকে দায়িত্ব বুঝে নিতে শুক্রবার ডেভিড পেট্রাউস আফগানিস্তানে পৌঁছান। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ম্যাকক্রিস্টালকে আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো বাহিনীর শীর্ষ কমান্ডারের পদ থেকে বহিষ্কার করেন। ম্যাকক্রিস্টাল স