নিউ ইয়র্ক, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আরও এক শ' ৯৩ কোটি মার্কিন ডলার দান করেছেন ওয়ারেন বাফেট। পাঁচটি দাতব্য প্রতিষ্ঠানকে তিনি এই অর্থ দান করেন। ২০০৬ সালে নিজের ৯৯ ভাগ সম্পদ দান করে দেওয়া মার্কিন ধনকুবেরের এটি তৃতীয় সর্বোচ্চ দান।
বৃহস্পতিবার বাফেট তার জীবন বীমা ও বিনিয়োগ কোম্পানি বার্কশায়ার হাতাওয়ে ইঞ্চ-এর ২ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ক্লাস-বি শেয়ার দান করেন যা শুক্রবার মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নিশ্চিত করেছে।
বাফেটের দান করা শেয়ারগুলো ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত একশ' ৫১ কোটি টাকা থেকে বর্তমান অংকে এসে ঠেকেছে। কেননা ক্লাস-বি শেয়ারগুলোর মূল্য বৃহস্পতিবার বছর শেষে ৩৫ শতাংশ বেড়েছে।
বিল এন্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশনে বার্কশায়ারের একশ' ছয় কোটি মার্কিন ডলারের শেয়ার দান করা হয়েছে।
বাকি শেয়ারগুলো বাফেটের প্রয়াত স্ত্রীর নামে গড়া সুসান থম্পসন বাফেট ফাউন্ডেশন ও তাদের সন্তান হাওয়ার্ড, পিটার ও সুসানের ফাউন্ডেশনকে দান করা হয়েছে। বাফেট ২০০৬ সালে পুনরায় বিয়ে করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৬১৪ঘ.
bdnews24