২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে সুন্নি ইমাম নিহত

ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের রামাদিতে এক জ্যেষ্ঠ সুন্নি ইমামকে শুক্রবার সন্ধ্যায় গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2010, 08:55 AM

Updated : 25 Aug 2022, 01:14 PM

ফাল্লুজা, ইরাক, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের রামাদিতে এক জ্যেষ্ঠ সুন্নি ইমামকে শুক্রবার সন্ধ্যায় গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। পুলিশ জানিয়েছে, অস্ত্রধারীরা রামাদি শহরে শব্দ নিরোধক ব্যবহার করা বন্দুক দিয়ে ইমাম আবদুল আলিম আল-সাদিকে হত্যা করে। সাদি আম্মান প্রবাসী ইরাকের সর্বোচ্চ সুন্নি পণ্ডিত আবদুল মালিক আল সাদি'র ভাই, যিনি মধ্যপন্থী বলে পরিচিত। তিনি ইসলামি শিক্ষার ওপর আল কায়েদার প্রভাব বিস্তারের প্রচেষ্টার বিরোধিতা করেন। তবে ইমাম আবদুল আলিমকে কেন হত্যা করা হলো এ ব্যাপারে পুলিশ এখনো পর্যন্ত কোনোকিছু বুঝে উঠতে পারছে না। এতে ইরাকের আল কায়েদা জড়িত কি না সে বিষয়টিও তাদের কাছে স্পষ্ট নয়। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী ইরাক দখল করার পর আনবার হয়ে ওঠে সুন্নি বিদ্রোহীদের মূল ঘাঁটি। ওই সময় এ অঞ্চলে আল কায়েদার শক্ত অবস্থান ছিল। কিন্তু ২০০৬ ও ২০০৭ সালের দিকে স্থানী আদিবাসী নেতারা আল কায়েদার বিপক্ষে চলে যায়। তারা তখন মার্কিন বাহিনীকে অঞ্চলটিকে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে সাহায্য করেন। মার্চের নির্বাচনপরবর্তী ফলাফল বিতর্কের কারণে দেশটিতে এখনো নতুন সরকার গঠন করা সম্ভব হয়নি। ফলে স