২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে নতুন সরকারের নেতৃত্ব দাবি করল মাওবাদীরা

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর মাওবাদীরা বৃহস্পতিবার নতুন সরকারের নেতৃত্ব দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2010, 08:38 AM

Updated : 25 Aug 2022, 01:09 PM

কাঠমাণ্ডু, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর মাওবাদীরা বৃহস্পতিবার নতুন সরকারের নেতৃত্ব দাবি করেছে। সাবেক মাওবাদী বিদ্রোহীদের তীব্র চাপের মুখে প্রধানমন্ত্রী মধাব কুমার নেপাল বুধবার টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণে পদত্যাগের ঘোষণা দেন। তবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করতে রাজি হয়েছেন। নেপালের প্রেসিডেন্ট রাম বরণ যাদব বৃহস্পতিবার প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে ক্ষমতা ভাগাভাগি করে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। এরই মধ্যে মাওবাদীরা সরকারের নেতৃত্ব দাবি করে বলেছে, পার্লামেন্টে সবচেয়ে বড় দল হিসাবে তাদেরই নতুন সরকার পরিচালনায় থাকা উচিত। নেপালে ১০ বছরের রক্তক্ষয়ী বিদ্রোহী তৎপরতার পর মাওবাদীরা ২০০৮ সালে রাজনীতির মূলধারায় যোগ দিয়ে নির্বাচনে জয়লাভ করে। মাওবাদী দলের মুখপাত্র দিনাথ শর্মা বৃহস্পতিবার সকালে ঊর্ধ্বতন মাওবাদী নেতাদের সঙ্গে বৈঠকের পর এএফপি কে বলেন, "আমাদের নেতৃত্বে একটি জাতীয় ঐক্যের সরকার গড়তে আমরা অন্য দলগুলোর সমর্থন আদায়ের প্রচেষ্টায় নামার সিদ্ধান্ত নিয়েছি।" ২০০৯ সালে নেপালে প্রেসিডেন্টের সঙ্গে বিরোধে মাওবাদী প্রধানমন্ত্রী প্রচণ্ডের পদত্যাগের পর ক্ষমতাসীন হন মধাব কুমার নেপাল। এরপর থেকেই মাওবাদীদের সঙ্গে ক্ষমতার লড়াইয়ের মধ্য দিয়ে কেটেছে তার ১৩ টি মাস। ক্ষমতায় ফেরার জোর চেষ্টা চালিয়ে আসছে মাওবাদীরা। এ মুহূর্তে অবিলম্বে নতুন সরকার গঠন করা না গেলে নেপালে বিপর্যয় দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন রাজনৈতিক বিশ্লে