জেরুজালেম, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-গাজামুখী ত্রাণবহরে ইসরায়েলি হামলা নিয়ে বিরোধের মধ্যে তুরস্ক ও ইসরায়েল বুধবার প্রথম গোপনে উচ্চ পর্যায়ের বৈঠক করেছে। ইসরায়েল ও তুরস্কের গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
ইসরায়েলের এক মুখপাত্র জানিয়েছেন, তুরস্কের পরাষ্ট্রমন্ত্রী আহমেদ দাভুতগলু এবং ইসরায়েলের শিল্প ও বাণিজ্য মন্ত্রী বেনিয়ামিন বেন এলিজারের মধ্যে ব্রাসেলসে এ গোপন বৈঠক হয়েছে। তুরস্কের এনটিভি নিউজ চ্যানেল একথা জানিয়েছে।
এনটিভি আরো জানায় দুপ গোপনে আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছে।
ইসরায়েলের চ্যানেল টু টেলিভিশনে একই ধরনের একটি খবরেও বৈঠকের স্থান সম্পর্কে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি। তবে এতে বলা হয় বেন এলিজার অঘোষিত এ সম্পর্ক মেরামতি বৈঠক করতে গেছেন জুরিখ হয়ে।
অন্যদিকে, তেল আবিবে তুরস্ক দূতাবাসের এক মুখপাত্র বলেছেন, তিনি এ ধরনের কোনো বৈঠকের খবর জানেন না।
গত ৩১ মে গাজামুখী ত্রাণবহরে ইসরায়েলি কমান্ডো হামলায় ৯ জন তুর্কি ত্রাণকর্মী নিহতের ঘটনা নিয়ে দুপক্ষের উত্তেজনা এ বৈঠকের মধ্য দিয়ে প্রশমিত হবে বলে আশা করা হচ্ছে।
চ্যানেল টু টেলিভিশনের খবর সম্পর্কে জিজ্ঞেস করা হলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, বেন এলিজার তুরস্কের একজন কর্মকর্তার কাছ থেকে অনানুষ্ঠানিক বৈঠকের প্রস্তাব পাওয়ার কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন। আর প্রধানমন্ত্রীও এ ধরনের বৈঠক না করার কোনো কারণ দেখেননি।
তাছাড়া, স
bdnews24