২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

অবরুদ্ধ গাজায় তিনটি লক্ষ্যবস্তুতে বৃহস্পতিবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফিলিস্তিনের নিরাপত্তা কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2010, 06:32 AM

Updated : 25 Aug 2022, 01:09 PM

গাজা সিটি, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- অবরুদ্ধ গাজায় তিনটি লক্ষ্যবস্তুতে বৃহস্পতিবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফিলিস্তিনের নিরাপত্তা কর্মকর্তারা। কর্মকর্তারা জানান, গাজার দক্ষিণাঞ্চীয় একটি অব্যবহৃত বিমানবন্দর, হামাসের প্রশিক্ষণ ঘাঁটি ও উত্তরাঞ্চলে একটি ফাঁকা জায়গায় এ হামলা চালানো হয়। ইসরায়েলি সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, তিনটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে। লুকিয়ে রাখা অস্ত্র, সীমান্তের নিচ দিয়ে তৈরি করা সুরঙ্গ যা দিয়ে ইসরায়েলে হামলা চালানোর পরিকল্পনা করা হচ্ছিল এবং তৃতীয়টি হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ডকে লক্ষ্য করে। সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, বুধবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি কারাখানায় গাজা থেকে রকেট হামলা চালানো হয়। এতে কেউ হতাহত হয়নি। তবে এর পাল্টা জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। তিনি আরো জানান, এ বছরের শুরু থেকে ফিলিস্তিনিরা ইসরায়েলকে লক্ষ্য করে এ পর্যন্ত ৯০ টি রকেট ও মর্টার নিক্ষেপ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৩০ঘ.