রায়পুর, ভারত, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ভারতের ছত্তিশগড়ে মঙ্গলবার মাওবাদীদের চোরাগোপ্তা হামলায় ২৬ পুলিশ নিহত হওয়ার ঘটনায় বুধবার দায়ীদের হন্যে হয়ে খুঁজছে আধা সামরিক বাহিনী।
ছত্তিশগড় প্রদেশের মাওবাদী বিরোধী অভিযানের প্রধান কর্মকর্তা রাম নিবাস বলেন, "মাওবাদী কমান্ডার ও বিদ্রোহীদের বিরুদ্ধে তল্লাশি অভিযানে নিরাপত্তা বাহিনী জঙ্গলে প্রবেশ করেছে।"
ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর মঙ্গলবারের এ চোরাগোপ্তা হামলা তৃতীয়বারের মতো বড় ধরনের হামলা।
এর আগে রাম নিবাস জানান, পুলিশের দলটি একটি সড়ক উদ্বোধন অনুষ্ঠান শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে। ভারী অস্ত্রে সজ্জিত বিপুল সংখ্যক মাওবাদী জঙ্গি দলটির ওপর হামলা চালায়।
তিনি বলেন, "এ হামলায় অন্তত ২৬ পুলিশ নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।"
গুরুতর আহত কয়েকজনকে হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
নিবাস আরো জানান, পুলিশ কর্মকর্তারা প্রাদেশিক রাজধানী রায়পুরের ৩০০ কিলোমিটার দক্ষিণে ধোধাই নামক এক স্থানে চোরাগোপ্তা হামলার শিকার হন। হামলার পরপরই পুলিশও পাল্টা আক্রমণে গেলে সেখানে প্রায় তিন ঘণ্টা বন্দুক যুদ্ধ হয়।
ছত্তিশগড়ে প্রায় একই ধরনের হামলা চালিয়ে এপ্রিলে ৭৬ জন পুলিশকে হত্যা করে মাওবাদীরা। কারো কারো মতে নিহতের সংখ্যা ছিল প্রায় ১০০।
মাওবাদীদের দমনে ভারত সরকার গত বছর কঠোর অভিযান চালায়। কিন্তু সা
bdnews24