২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিধসে চাপা পড়াদের উদ্ধারকাজ চলছে

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গিজু প্রদেশে প্রবল বৃষ্টিপাতের ফলে ভূমি ধসে চাপা পড়া ১২৭ জনকে মঙ্গলবার উদ্ধারের জোর চেষ্টা চলছে। তবে কাউকে জীবিত উদ্ধারের আশা ক্ষীণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 12:03 PM

Updated : 25 Aug 2022, 01:01 PM

বেইজিং, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গিজু প্রদেশে প্রবল বৃষ্টিপাতের ফলে ভূমি ধসে চাপা পড়া ১২৭ জনকে মঙ্গলবার উদ্ধারের জোর চেষ্টা চলছে। তবে কাউকে জীবিত উদ্ধারের আশা ক্ষীণ। সোমবার ভূমিধসে শতাধিক মানুষ মাটি চাপা পড়ে। স্থানীয় সরকারের মুখপাত্র পি ইংফাং এএফপিকে জানান, গিজু প্রদেশের দাজহাই গ্রামের উদ্ধার কাজে প্রায় ৬ শ' উদ্ধারকর্মী অংশ নিয়েছে। গুয়ানলিং কাউন্টি কর্তৃপক্ষের প্রতিনিধি পি বলেন, "উদ্ধার কাজ চলছে। তবে ভারী বৃষ্টিপাত ও পাথুরে মাটির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।" চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র 'পিপলস ডেউলি' জানায়, বাড়িগুলোর ওপর এক লাখ কিউবিক মিটারের চেয়ে বেশি কাদা মাটি ও পাথর পড়েছে। সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমি ধসে চাপা পড়াদের মধ্যে জীবিত উদ্ধারের আশা খুবই ক্ষীণ। দুই সপ্তাহ'র বেশি সময় ধরে চীনে আবহাওয়া সংক্রান্ত দুর্যোগ বন্যা ও ভূমি ধস দেখা দিয়েছে। চীনের বেসামরিক সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এ মাসে বৃষ্টি জনিত দুর্যোগে কমপক্ষে ২৩৫ জনের প্রাণহানি ও শতাধিক মানুষ নিখোঁজ হয়েছে। এর ফলে অনেকেই বাড়িঘর ছেড়ে গেছে এবং এতে ৬৯ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। চীনে এ বছর বন্যায় কমপক্ষে ৩৭৯ জন নিহত হয়েছে বলে গত সপ্তাহের শেষ দিকে সরকারি তথ্যে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৪৪ ঘ.