২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৩ সাল নাগাদ ঘাটতি হ্রাস চুক্তির চেষ্টায় জি-২০

কানাডার টোরোন্টোয় জি-টোয়েন্টি সম্মেলনে রোববার জাতীয় বাজেট ঘাটতি তিন বছরের মধ্যে অর্ধেকে নামিয়ে আনতে চুক্তিবদ্ধ হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2010, 03:02 PM

Updated : 25 Aug 2022, 12:53 PM

টরোন্টো, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)--কানাডার টোরোন্টোয় জি-টোয়েন্টি সম্মেলনে রোববার জাতীয় বাজেট ঘাটতি তিন বছরের মধ্যে অর্ধেকে নামিয়ে আনতে চুক্তিবদ্ধ হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেতারা। বিশ্ব অর্থনীতির মন্দা পরিস্থিতি সামাল দেওয়ার সবচেয়ে ভালো উপায় নিয়ে মতবিরোধ কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তারা। মন্দা সামলানোর সর্বত্তোম উপায় নিয়ে নানা নেতা নানা মত দিয়েছেন। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেলের মতে, এক্ষেত্রে সরকারি ব্যয়সংকোচনই হতে পারে সবচেয়ে উপযোগী। ওদিকে, ইউরোপের প্রধান কয়েকজন নেতা জার্মানির সঙ্গে একমত পোষণ করে ব্যাংকসহ অর্থপ্রতিষ্ঠানগুলোর ওপর কার আরোপ করাকে উপযোগী বলে মত দিয়েছেন। কিন্তু এক্ষেত্রে দ্বিমত পোষণ করেছে যুক্তরাষ্ট্র। উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর ব্যয়সঙ্কেচন পদ্ধতি সম্পর্কে ভিন্ন মত পোষণ করে যুক্তরাষ্ট্র বলেছে, এত দ্রুত সরকারি ব্যয় হ্রাসের ফলে প্রবৃদ্ধি নিম্নগামী হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে নেতাদের মধ্যে মতের এ অমিল থাকলেও যে বিষয়টিতে সবার কম-বেশি মত আছে তা হচ্ছে ২০১৩ সালের মধ্যে বাজেট ঘাটতি অর্ধেকে নামিয়ে আনা। সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় এ সিদ্ধান্ত থাকবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল। তবে তিনি বলেন, এ চুক্তি কেবলমাত্র সর্বোন্নত ও শিল্পন্নত দেশগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। কানাডার সরকারি মুখপাত্র দিমিত্রি সৌদাস বলেছেন, এ চুক্তি অর্জিত হলে জি- টোয়েন্টি নেতারা এই প্রথম অর্থনীতি সুসংহত করার পথ সুগম করতে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা হাতে নেবে। সম্মেলনে কানাডাও প্রবৃদ্ধি-বান্ধব অর্থনৈতিক পরিকল্পনার পক্ষে মত দিয়েছে। ওদিকে, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীও এর আগে প্রবৃদ্ধির বিষয়টিতে জোর দিয়ে বলেছেন, মূলত প্রবৃদ্ধির বিষয়টি নিয়েই এ সম্মেলন হওয়া উচিত। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর সম্ভাবনা জোরালো করতে সবার একযোগে কাজ করে যাওয়া প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, জি-টোয়েন্টি সম্মেলনে এটাই আমাদের চ্যালেঞ্জ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৫৭ ঘ.