২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ ফুটবল নিয়ে মেতেছেন ওবামা-ক্যামেরন

বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র ম্যাচ নিয়ে ধরা বাজির সম্মানে শনিবার বিয়ার বিনিময় করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2010, 07:43 AM

Updated : 25 Aug 2022, 12:55 PM

টরেন্টো, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র ম্যাচ নিয়ে ধরা বাজির সম্মানে শনিবার বিয়ার বিনিময় করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তাদের বাজি ধরা ওই ম্যাচটি ড্র হওয়ায় বাজিতে কারো জয় বা পরাজয় ঘটেনি। তাই পকেটের টাকা খরচ করে কোনো একজন অন্যজনকে বিয়ার না পাঠিয়ে তা বিনিময় করলেন দু'নেতা। টরেন্টোতে জি-২০ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ওবামা বলেন, "আামার নিজের শহর শিকাগোর গুজ আইল্যান্ডে ৩১২ বিয়ার পাওয়া যায়। আমি তাকে জানিয়েছিলাম যে,যুক্তরাষ্ট্রে আমরা ঠাণ্ডা বিয়ার পান করি।" এর আগে ওবামা তার মেরিন ওয়ান হেলিকপ্টারে করে ক্যামেরনকে টরেন্টোর জি-৮ সম্মেলন থেকে টরেন্টোর উত্তরের একটি রিসোর্টে নিয়ে যান। সেইসঙ্গে কৌতুক করে ক্যামেরনের উদ্দেশে তিনি বলেন, "যাত্রীদের নিজের ভাড়া দিতে হয়।" জবাবে ক্যামেরন বলেন, "লিফট দেওয়ার জন্য ধন্যবাদ। ব্রিটেনে খুব খারাপ সময় যাচ্ছে। এ লিফটি আমাদের বিনা মূল্যে নিতে হবে বলেই আমি আশঙ্কা করছি।" এ বছরের শুরুতে এক বাজিতে হেরে কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারকে এক কেস বিয়ার পাঠান ওবামা। অলিম্পিক হকিতে পুরুষ দল নিয়ে বাজি ধরেন তারা। সে খেলায় কানাডার কাছে হেরে যায় যুক্তরাষ্ট্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/১৩২৯ ঘ.