২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হু জিনতাওকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানালেন ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা চীনের প্রেসিডেন্ট হু জিনতাওকে রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। এক মার্কিন কর্মকর্তা শনিবার একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2010, 07:13 AM

Updated : 25 Aug 2022, 12:55 PM

টরেন্টো, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা চীনের প্রেসিডেন্ট হু জিনতাওকে রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। এক মার্কিন কর্মকর্তা শনিবার একথা জানান। হোয়াইট হাউস কর্মকর্তা জেফ্রি বেডার সাংবাদিকদের বলেন, "যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা চীনের প্রেসিডেন্ট হু জিনতাওকে রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে যেতে আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রেসিডেন্ট জিনতাও সে আমন্ত্রণ গ্রহণ করেছেন। এখন দু'পক্ষের আলোচনার মাধ্যমে সফরের সময়সীমা নির্ধারণ করা হবে।" কানাডার টরেন্টোয় জি-এইট সম্মেলন চলাকালে ওবামা ঐ আমন্ত্রণ জানান। বর্তমানে জি-এইট এবং জি-টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে ওবামা এবং জিনতাও টরেন্টোতে অবস্থান করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এএইচ/১২৪৬ ঘ.