টরেন্টো, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- শিল্পোন্নত আট দেশের সংগঠন জি-৮ সম্মেলনের আলোচনায় 'মাঝে মাঝে' চীনকে আমন্ত্রণ জানানোর প্রস্তাব করেছে জাপান।
জাপানের প্রধানমন্ত্রী নাওতো কানের মুখপাত্র কাজু কোদামা শনিবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, "চীন যাতে আরো দায়িত্বশীল ভূমিকা পালনে আগ্রহী হয় সেজন্য মাঝে মাঝে জি-৮ সম্মেলনে দেশটিকে আমন্ত্রণের বিষয়টি জি-৮ বিবেচনা করতে পারে।"
তিনি বলেন, "উপযুক্ত সময়ে চীনকে আলোচনায় আমন্ত্রণ জানালে নির্দিষ্ট কোনো বিষয় সংক্রান্ত আলোচনা আরো বেশি সহায়ক ও ফলপ্রসু হতে পারে।"
জি-৮ কে জাপান জি-৯ করতে চায় কিনা জানতে চাওয়া হলে জবাবে কাদোমা বলেন, টরেন্টোর হান্টসভিলে জি-৮ সম্মেলনের শেষ পর্যায়ে যে প্রস্তাবটি করছি তা 'অনানুষ্ঠানিকভাবে চীনের সঙ্গে জি-৮ এর দৃষ্টি ভঙ্গির বিনিময় সংক্রান্ত প্রস্তাব"।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/১২০৮ঘ.
bdnews24