হোনিআরা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সোলোমন দ্বীপপুঞ্জে শনিবার ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।
যুক্তরাষ্ট্রের জিওলোজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলেছে, প্রাথমিক পর্যায়ের তীব্রতা থেকে ধারণা করা হচ্ছে সেখানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে কোন ক্ষয়ক্ষতি বা সুনামির কোন খবর পাওয়া যায়নি।
ইউএসজিএস জানিয়েছে, মাকিরা দ্বীপের দক্ষিণপশ্চিমের কিরাকিরা অঞ্চল থেকে ৪০ কিলোমিটার এবং রাজধানী হোনিআরা থেকে ২২৪ কিলোমিটার দূরে ভূগর্ভের ৩০ কিলোমিটার নিচে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। স্থানীয় সময় বিকাল ৪:৩০ (০৫৩০জিএমটি) মিনিটে ভূমিকম্পটি আঘাত আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/সিআর/১৩৩৭ঘ.
bdnews24