সিডনি, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- আকস্মিকভাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও আগামী নির্বাচনে জুলিয়া গিলার্ডই এগিয়ে আছেন।
গিলার্ডের ক্ষমতা গ্রহণের পর শনিবার প্রকাশিত প্রথম জরিপে আভাস দেওয়া হয়েছে আগামী নির্বাচনে তিনি বিশাল ব্যবধানে জয়লাভ করবেন।
জনগণের সমর্থন হারানো এবং ক্ষমতাসীন দলের কোন্দলের প্রেক্ষাপটে সংসদীয় দলের ভোটাভুটি থেকে নাটকীয়ভাবে কেভিন রুড সড়ে দাঁড়ানোর পর বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন গিলার্ড।
এ বছরের শেষদিকে অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সা
bdnews24