২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন চালকবিহীন বিমান হামলায় ২ জঙ্গি নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফগান সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে শনিবার মার্কিন চালকবিহীন বিমান হামলায় দুই জঙ্গি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2010, 07:03 AM

Updated : 25 Aug 2022, 12:51 PM

মিরানশাহ, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফগান সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে শনিবার মার্কিন চালকবিহীন বিমান হামলায় দুই জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা এএফপিকে এ কথা জানান। মার্কিন বিমান হামলার লক্ষ্য ছিল মীর আলী অঞ্চলের একটি বাড়ি। অঞ্চলটি উত্তর ওয়াজিরিস্তানের মূল শহর মিরানশাহ'র ২০ মাইল পূর্বে অবস্থিত। উত্তর ওয়াজিরিস্তান তালেবান এবং আল-কায়েদা সম্পর্কিত জঙ্গিদের মূল ঘাঁটি বলে পরিচিত। মিরানশাহ'র এক গোয়েন্দা কর্মকর্তা জানান, "বিমান হতে বাড়ি লক্ষ করে একটিমাত্র ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে বাড়িটি গুঁড়িয়ে যায়।" এ অঞ্চলের অপর এক কর্মকর্তাও বিমান হামলা ও দুই জঙ্গি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। হামলায় অপর দুই জঙ্গি আহত হলেও কোনো শীর্ষ জঙ্গি এই হামলার লক্ষ্য ছিলেন কি না এ বিষয়টি স্পষ্ট করেননি কোনো কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২১২ঘ.