২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গায়ানায় শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের আহ্বান বান কি মুনের

গায়ানায় 'শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য' প্রেসিডেন্ট নির্বাচনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2010, 05:19 AM

Updated : 25 Aug 2022, 12:51 PM

জাতিসংঘ, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-গায়ানায় 'শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য' প্রেসিডেন্ট নির্বাচনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। রোববার আফ্রিকার এ দেশটিতে গত ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতিসংঘ মুখপাত্র মার্টিন নেসির্কি শুক্রবার বলেন, "গায়নার প্রেসিডেন্ট নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হওয়ার ওপর জোর দিয়েছেন মহাসচিব।" তিনি আরও বলেন, "তিনি গায়নার জাতীয় কর্তৃপক্ষ, সব রাজনৈতিক দলের সদস্য, নাগরিক সমাজ ও নির্বাচনে সঙ্গে সম্পৃক্ত সবাইকে একটি শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন। যাতে সরকার নির্বাচনে গায়ানার নাগরিকদের মতামতের প্রতিফলন ঘটে।" বৃহস্পতিবার নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে সহিংসতায় একজন নিহত হওয়ার পর নির্বাচনেও সহিংসতা হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। রোববার অনুষ্ঠেয় ওই নির্বাচনে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯৫৮ সালে স্বাধীনতা লাভ ও ৫২ বছর সামরিক ও একনায়ক শাসিত দেশটিতে প্রথমবারের মতো গণতান্ত্রিক পদ্ধতিতে প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনে ভোট দেওয়ার জন্য ৪০ লাখেরও বেশি ভোটার নিবন্ধন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১১১৬ঘ.