হান্টসভিল, কানাডা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় ৫০০ কোটি মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে শিল্পোন্নত আটটি দেশের সংগঠন জি-৮।
তবে প্রস্তাবটি তাৎক্ষণিকভাবে উন্নয়ন সংস্থাগুলোর সমালোচনার মুখে পড়েছে। তাদের অভিযোগ দারিদ্র বিমোচনে আগের প্রতিশ্র"তিগুলো পূরণ না করে তাকে আড়াল করতেই জি-৮ এই নতুন প্রতিশ্র"তি দিচ্ছে।
কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার জানান, জি-৮ ভুক্ত দেশগুলো 'মুসকোকা পদক্ষেপ' হিসেবে ৫০০ কোটি মার্কিন ডলারের এ তহবিলটি গড়ে তুলবে।
তিনি বলেন, "আমরা বিশ্বকে সেই দিনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছি যেদিন থেকে উন্নয়নশীল দেশগুলোতে প্রসূতিকালীন ও শিশুজন্মজনিত কারণে আর কোনো মায়ের মৃত্যু হবে না বা প্রতিবন্ধতকায় ভুগবে না।"
তবে এ অঙ্গীকার দারিদ্র বিমোচনে কাজ করা সংগঠনগুলোকে খুশি করতে পারেনি।
আন্তর্জাতিক সংস্থা অক্সফামের মার্ক ফ্রেইড বলেন, "জি-৮ কৌশলে এ বছর অতিরিক্ত ৫০০০ কোটি মার্কিন ডলার সাহায্য সরবরাহের বিষয়টি এড়িয়ে যাচ্ছে। বিশ্বের দরিদ্রদের প্রতি বিশ্ব নেতাদের দায়িত্ব এড়িয়ে যাওয়া অবশ্যই ঠিক হবে না।"
অক্সফামের তথ্য অনুসারে ২০০৫ সালে স্কটল্যান্ড সম্মেলনে ২০১০ সালের মধ্যে উন্নয়ন সহায়তা ৫০০০ কোটি মার্কিন ডলার বাড়ানোর কথা ছিল। তবে এ লক্ষ্যমাত্রায় ২০০০ কোটি মার্কিন ডলার ঘাটতি রয়েছে।
নতুন এ তহবিলের ২০ শতাংশ অর্থাৎ ১০০ কোটি মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে কানাডা। এছাড়া 'দ্য বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন' ১৫০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন এ তহবিল গঠনকে স্বাগত জানিয়ে বলেছেন, শিশু ও মাতৃস্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে আরো পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১১০৩ঘ.
bdnews24