২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টরোন্টোর সম্মেলনস্থলে বোমা হামলার চেষ্টা নস্যাৎ

কানাডার টরোন্টোয় জি-এইট ও জি-টোয়েন্টি সম্মেলনস্থলে বোমা হামলার পরিকল্পনা নস্যাৎ করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2010, 11:25 AM

Updated : 25 Aug 2022, 12:47 PM

টরোন্টো, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- কানাডার টরোন্টোয় জি-এইট ও জি-টোয়েন্টি সম্মেলনস্থলে বোমা হামলার পরিকল্পনা নস্যাৎ করেছে পুলিশ। বৃহস্পতিবার সম্মেলনস্থলের কাছে সন্দেহজনক এক গাড়িচালককে আটক করার কথা জানিয়েছে তারা। গাড়িটিতে গ্যাসোলিনসহ বোমা তৈরির সন্দেহজনক সরঞ্জাম পাওয়া গেছে বলে কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে জানিয়েছেন টরোন্টোর পুলিশ প্রধান বিল ব্লেয়ার। এর আগে এএফপি জানায়, পুলিশ ওই গড়িটিতে ৫ টি গ্যাস ক্যানসহ আরো কিছু সরঞ্জাম পেয়েছে। কানাডার এ সম্মেলনস্থলে শুক্র ও শনিবার দুটো আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জি-এইট নেতারা সম্মেলন করবেন অন্টারিও'র হান্টসভিল এ। এ স্থানটি টরোন্টো থেকে দু ঘণ্টার পথ। আর জি-টোয়েন্টির নেতারা সম্মেলন করবেন টরোন্টোতে শনি ও রোববারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২২ ঘ.