ওয়াশিংটন, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- প্রতি দশজনের মধ্যে মাত্র একজন আমেরিকান সঠিক মাত্রায় লবণ গ্রহণ করেন।
আর বাকি আমেরিকান এত বেশি মাত্রায় লবণ গ্রহণ করেন যে তাদের উচ্চ রক্তচাপ এবং হার্টের নানা ধরনের রোগ হওয়ার ঝুঁকি অনেক বেশি।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) -এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
আটলান্টা-জর্জিয়া ভিত্তিক সিডিসি সেন্টারের গবেষণায় দেখা গেছে, মার্কিনিরা প্রতিদিন গড়ে ৩৪৬৬ মিলিগ্রাম সোডিয়াম গ্রহণ করে। যা স্বাস্থ্য পরামর্শকের বিধিনিষেধের প্রায় দ্বিগুণ।
যে সব আমেরিকান সুস্বাস্থ্যের অধিকারী তাদের দিনে গড়ে ২৩০০ মিলিগ্রামের কম সোডিয়াম গ্রহণ করতে পরামর্শ দিয়েছেন গবেষকরা।
আর যাদের উচ্চ রক্তচাপ আছে, এবং যারা মধ্যবয়সী সেইসব আফ্রিকান-আমেরিকানদের দৈনিক সোডিয়াম গ্রহণের মাত্রা ১৫০০ মিলিগ্রামের মধ্যে সীমাবদ্ধ রাখার পরামর্শ দিয়েছেন গবেষকরা।
সিডিসির গবেষণায় দেখা গেছে মাত্র ৯.৬ শতাংশ মার্কিনি সোডিয়াম গ্রহণের বিধিনিষেধ অনুসরণ করেন। এদের মধ্যে ৫.৫ শতাংশ দিনে ১৫০০ মিলিগ্রাম এবং ১৮.৮ শতাংশ আমেরিকান দিনে ২৩০০ মিলিগ্রাম সোডিয়াম গ্রহণ করেন।
গবেষণায় আরো দেখা গেছে, আমেরিকানদের খাওয়া লবণের ৭৭ শতাংশ আসে প্রক্রিয়াজাত খাবার এবং রেস্টুরেন্টের খাবার থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/সিআর/১৫০৯ঘ.
bdnews24