সিডনি , জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- আফগান যুদ্ধের প্রতি সমর্থন জানিয়েছেন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড।
পাশাপাশি এই যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে তার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন।
গিলার্ড আরো জানিয়েছেন, আফগানিস্তানের বর্তমান সমস্যা নিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন।
অস্ট্রেলিয়া আফগানিস্তান যুদ্ধের বিষয়ে যে পদক্ষেপ নিয়েছিল অব্যাহত রাখা হবে বলে প্রেসিডেন্ট ওবামাকে আশ্বস্ত করেছেন তিনি।
জনগণের সমর্থন হারানো এবং ক্ষমতাসীন দলের কোন্দলের প্রেক্ষাপটে সংসদীয় দলের ভোটাভুটি থেকে নাটকীয়ভাবে কেভিন রুড সড়ে দাঁড়ানোর পর বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন গিলার্ড।
বর্তমানে প্রায় ১৫৫০ জন অস্ট্রেলিয়ান সেনা আফগানিস্তানে অবস্থান করছে। তাদের বেশিরভাগই দক্ষিণাঞ্চলীয় উরুজগানে আফগান ন্যাশনাল আর্মি একাডেমিতে প্রশিক্ষণ দেওয়ার কাজে নিয়োজিত।
তবে সা
bdnews24