ব্রাসেলস, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- বেলজিয়ামের ক্যাথলিক চার্চে বৃহস্পতিবার তল্লাশি চালিয়েছে পুলিশ। শিশু যৌন কেলেঙ্কারির অভিযোগ তদন্তে এ তল্লাশি চালানো হয়।
ব্রাসেলস কৌসুলির কার্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ম্যাচেলেনে আর্চবিশপের প্রাসাদ সিল করে দেওয়া হয়েছে।
পুলিশ অবসরপ্রাপ্ত আর্চ বিশপ গডফ্রিড ড্যানিলসের বাসায়ও তল্লাশি চালায়।
কয়েকটি দেশের মধ্যে বেলজিয়ামেও যৌন কেলেঙ্কারির অভিযোগে রোমান ক্যাথলিক চার্চের মর্যাদা ক্ষুণ
bdnews24