বিশকেক, কিরগিস্তান (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- কিরগিজস্তানে জাতিগত সহিংসতার সময় উজবেকিস্তানে পালিয়ে যাওয়া প্রায় সব শরণার্থীই দেশে ফিরেছে। কিরগিজস্তানের বর্ডার সার্ভিসের সহকারী প্রধান চোলপনবেক তুরুসবেকভ বৃহস্পতিবার একথা বলেন।
তিনি সাংবাদিকদের বলেন, "ইতোমধ্যে প্রায় ৭০ হাজার শরণার্থী কিরগিজস্তানে ফিরে এসেছে। গতকালই ফিরেছে প্রায় ২৬ হাজার শরণার্থী।"
কিরগিজ বর্ডার সার্ভিস জানায়, ৭৫ হাজার কিরগিজ নাগরিক এ মাসের সহিংসতার সময় উজবেকিস্তান পালিয়ে যায়। সহিংসতার সময় দেশটির দক্ষিণাঞ্চলে সংখ্যালঘু উজবেকদের বাড়িঘরে লুটপাট করাসহ জ্বালিয়ে দেয় সংখ্যাগরিষ্ঠ কিরগিজ জাতিগোষ্ঠী।
আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো বলেছে, শরণার্থীর সংখ্যা ১ লাখের বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/
bdnews24