২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে গণহত্যার প্রত্যক্ষদর্শী নিহত

ফিলিপাইনের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক গণহত্যা মামলার প্রধান এক প্রত্যক্ষদর্শীকে গুলি করা হত্যা করা হয়েছে। এক আইনজীবী বৃহস্পতিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2010, 06:44 AM

Updated : 25 Aug 2022, 12:45 PM

ম্যানিলা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-ফিলিপাইনের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক গণহত্যা মামলার প্রধান এক প্রত্যক্ষদর্শীকে গুলি করা হত্যা করা হয়েছে। এক আইনজীবী বৃহস্পতিবার একথা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী সুয়াইব উফাম দাবি করেছিলেন, তিনি তার সাবেক নিয়োগদাতার পরিকল্পনায় নভেম্বরের আমপাতুয়ান গোত্রের ওই হত্যাকাণ্ডে অংশ নেন। ওই ঘটনায় ৫৭ জনকে হত্যা করা হয়। আইনজীবী হ্যারি রক এএফপিকে বলেন, "তাকে এ মামলায় আমাদের শক্তিশালী একজন প্রত্যক্ষদর্শী হিসেবে দেখা হচ্ছিল। হত্যাকাণ্ডের ঘটনা তিনি প্রত্যক্ষ করেন এবং নিজে অংশ নিয়েছেন। হত্যাকাণ্ডে সঙ্গে জড়িতদের নামও তিনি বলতে পারতেন।" রক হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, গত সপ্তায় দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মাগুইনদানাও এ গত সপ্তায় সুয়াইবকে হত্যা করা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে আমপাতুয়ান পরিবারের বিরুদ্ধে মামলা দুর্বল হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউমান রাইটস এ হত্যাকাণ্ড মামলাটি নিষ্পত্তিতে সরকারের ভূমিকায় সন্দেহের জন্ম দিচ্ছে বলে জানিয়েছে। সংস্থাটির এশীয় অঞ্চলের পরিচালক এলাইন পিয়ারসন এক বিবৃতিতে বলেন, "গণহত্যার প্রত্যক্ষদর্শীরা মারা যাচ্ছে আর সরকার হাত গুটিয়ে বসে আছে। এটা অন্য প্রত্যক্ষদর্শীদের জন্য ভবিষ্যতে নেতিবাচক বার্তা বয়ে আনতে পারে।" নভেম্বরের ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছয়জন গোত্র নেতাসহ ১৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী গোত্রের এক ব্যক্তিকে প্রাদেশিক গভর্নর নির্বাচনে অংশ নিতে বাধা দিতে ওই গণহত্যা ঘটানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২৪০ঘ.