২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফার্মগুলোকে ইরান থেকে দূরে থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র মঙ্গলবার বেসরকারি কোম্পানিগুলোকে ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক না রাখার আহ্বান জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2010, 04:22 PM

Updated : 25 Aug 2022, 12:36 PM

ওয়াশিংটন, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)--- যুক্তরাষ্ট্র মঙ্গলবার বেসরকারি কোম্পানিগুলোকে ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক না রাখার আহ্বান জানিয়েছে। ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ হতে চলার এ সময়ে ফার্মগুলোকে ওই অতিরিক্ত পদক্ষেপ নিয়ে দেশটির সঙ্গে প্রশ্নবিদ্ধ সম্পর্ক অবসানের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, যে ফার্মগুলো সরকার-সংশ্লিষ্ট ইরানি কোম্পানিগুলোর সঙ্গে বাণিজ্য না করার সিদ্ধান্ত নিয়েছে তারা তেহরানের ওপর চাপ সৃষ্টি করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যুক্তরাষ্ট্রের সন্দেহ, ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরি করছে। কংগ্রেসের জন্য প্রস্তুতকৃত একটি বিবৃতিতে অবরোধ নিয়ে কাজ করে যাওয়া অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা স্টুয়ার্ট লেভি বলেন, "বেসরকারি কোম্পানীগুলোর স্বেচ্ছাপ্রণোদিত পদক্ষেপ সরকারের-আরোপিত নিষেধাজ্ঞার কার্যকারিতা আরো বাড়াবে।" তিনি আরো বলেন, জাতিসংঘ ও মার্কিন নিষেধাজ্ঞার বাইরে ফার্মগুলোর ইরানের সঙ্গে স্বেচ্ছায় ব্যবসায়িক সম্পর্ক কমানোর পদক্ষেপে অন্যান্য দেশগুলোও এ ধরনের কঠোর পদক্ষেপ নিতে উদ্যোগী হবে। কারণ তাদের বাণিজ্যিক স্বার্থ কমে আসবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১৯ ঘ.