২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যান্ডারসনকে হস্তান্তরের দাবি জানাবে ভারত

১৯৮৪ সালে ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী প্রতিষ্ঠান ইউনিয়ন কার্বাইডের তৎকালীন প্রধান নির্বাহী ওয়ারেন অ্যান্ডারসনকে হস্তান্তরের জন্য যুক্তরাষ্ট্রের কাছে দাবি জানাবে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2010, 04:47 PM

Updated : 25 Aug 2022, 12:33 PM

নয়া দিল্লি, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-- ১৯৮৪ সালে ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী প্রতিষ্ঠান ইউনিয়ন কার্বাইডের তৎকালীন প্রধান নির্বাহী ওয়ারেন অ্যান্ডারসনকে হস্তান্তরের জন্য যুক্তরাষ্ট্রের কাছে দাবি জানাবে ভারত। ভারতের এক মন্ত্রী সোমবার একথা জানিয়েছেন। ভূপাল গ্যাস বিপর্যয়ের বিষয়টি নতুন করে পর্যালোচনা করার উদ্যোগের আওতায় ভারত এ পদক্ষেপ নিচ্ছে। বিশ্বের সবচেয়ে ভয়াবহ এ রাসায়নিক কারখানা দুর্ঘটনার জন্য দায়ীদের বিচার প্রক্রিয়ায় বিলম্ব ও ন্যায় বিচার না হওয়া এবং দুর্ঘটনার এতকাল পরও দূষিত বর্জ্য সরিয়ে নেওয়ার কার্যকর ব্যবস্থা না নেওয়ায় স