ওয়ারশ, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফা ভোটে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ব্রোনিস্লাভ কোমোরোভস্কি ৪১ দশমিক ২২ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন।
সোমবার ৯৪ দশমিক ৩ শতাংশ ভোট গণনা শেষে এ ফলাফল উঠে আসে।
বিমান দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট লেস কাজিনস্কির স্থলে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের লক্ষ্যে রোববার ভোটগ্রহণ হয়েছে।
অবস্থা পর্যবেক্ষণে এ বিষয়টি প্রায় নিশ্চিত যে, মধ্যপন্থী কোমোরোভস্কিকে ৪ জুলাই সাবেক প্রেসিডেন্ট কাজিনস্কির যমজ ভাই কট্টরপন্থী দলের সাবেক প্রধানমন্ত্রী জারোস্লাভ কাজিনস্কির সঙ্গে দ্বিতীয় দফা নির্বাচনে অংশ নিতে হবে।
কারণ কেউই প্রেসিডেন্ট হতে হলে ন্যূনতম ৫০ শতাংশ ভোটপ্রাপ্তির নিশ্চয়তা পাচ্ছেন না।
জরোস্লাভ কাজিনস্কি পেয়েছেন ৩৬ দশমিক ৭৪ শতাংশ ভোট।
ভোটকেন্দ্র ফেরত উল্লসিত সমর্থকদের উদ্দেশে কোমোরোভস্কি বলেন, "ফুটবল ও অন্যসব খেলার মতো জীবনের ক্ষেত্রেও অতিরিক্ত সময়টা সবচেয়ে কঠিন।"
ওদিকে কাজিনস্কি তার প্রচারাভিযান শিবিরকে দ্বিতীয় দফা ভোটের জন্য প্রস্তুত হতে বলেছেন। যদিও নির্বাচন পূর্ববর্তী জরিপগুলো বলছে কাজিনস্কি হেরে যাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৫৪ঘ.
bdnews24