বুরাস, লুইজিয়ানা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকো উপসাগরে বিস্ফোরিত তেলকূপ থেকে আরো তেল দূষণের আশঙ্কা সৃষ্টি হয়েছে। রোববার ফ্লোরিডার জনপ্রিয় পর্যটন কেন্দ্র পানামা সিটির সমুদ্র সৈকতে তেল পৌঁছে যাওয়ায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
কর্তৃপক্ষ জানায়, উপকূলে ভেসে ওঠা তেলের চাকতি কর্মীরা ইতোমধ্যেই পরিস্কার করে সৈকত খুলে দিয়েছে।
ফ্লোরিডার বে কাউন্টি মুখপাত্র ভেলেরি লোভেট জানান, "স্রোতের সঙ্গে সঙ্গে বেশির ভাগ তেলের চাকতি উপকূল থেকে সরে গেছে। আমাদের সৈকত উন্মুক্ত এবং পরিচ্ছন্ন।"
কিন্তু তারপরও বার্ষিক ৬০ বিলিয়ন মার্কিন ডলারের পর্যটন শিল্পের এ উপকূল এখনো শঙ্কামুক্ত নয়।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যাপক এ তেল দূষণে অত্যন্ত জনপ্রিয় লুইজিয়ানাসহ চারটি রাজ্যের উপকূলীয় অর্থনীতি হুমকির সম্মুখীন হয়েছে। এর ফলে বিখ্যাত ব্রিটিশ পেট্রেলিয়ামের চরম অর্থনৈতিক ক্ষতিসহ ভাবমূর্তি ক্ষুণ
bdnews24