২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে দুটি গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২৬

ইরাকের রাজধানী বাগদাদে রোববার দুটি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ২৬ জন নিহত এবং ৫৩ জন আহত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2010, 12:02 PM

Updated : 25 Aug 2022, 12:30 PM

বাগদাদ, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)---- ইরাকের রাজধানী বাগদাদে রোববার দুটি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ২৬ জন নিহত এবং ৫৩ জন আহত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা একথা জানিয়েছে। বাগদাদের ট্রেড ব্যাংকের কাছে দুই আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকভর্তি গাড়ির বিস্ফোরণ ঘটায়। এতে হতাহতের ওই ঘটনা ঘটে। পশ্চিম বাগদাদের কাছে আল-ইয়ারমুক এ সকাল সাড়ে এগারোটার দিকে কয়েক মিনিটের ব্যবধানে এ দুটি বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন এক নিরাপত্তা কর্মকর্তা। বাগদাদের নিরাপত্তা মুখপাত্র মেজর জেনারেল কাশিম-মুসাউয়ি বলেছেন, প্রায় ৮০ কিলোগ্রাম এমোনিয়াম নাইট্রেট ভর্তি দুটো গাড়ি চালিয়ে ট্রেড ব্যাংকের গেটের কাছে নিয়ে এসে বিস্ফোরণ ঘটানো হয়। এতে ব্যাংকভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, নিহত হয়েছে ৫ গার্ড এবং আহত হয়েছে ৬ জন। ব্যাংকের চেয়ারম্যান হুসেইন আল উজরি একথা জানিয়েছেন। ওদিকে, স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নিহতদের কমপক্সে দুজন পুলিশ কর্মকর্তা। তারা কাছাকাছি স্বরাষ্ট্রমন্ত্রণালয় কার্যালয়ে ছিল। ওই কার্যালয় থেকে পরিচয়পত্র ও পাসপোর্ট ইস্যু করা হয়। বিস্ফোরণের সময় কার্যালয়টিতে মানুষের ভিড় ছিল। কার্যালয়ের কাছেই ছিল ট্রাফিক পুলিশ অফিস এবং ইরাকি কমার্শিয়াল ব্যাংকের শাখা। মার্চে পার্লামেন্ট নির্বাচনের পর থেকেই ইরাকে সহিংসতা বাড়ছে। নির্বাচনে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেনি। তাছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের সমঝোতায় এখন পর্যন্ত কোন জোট সরকারও গঠিত হয়নি। আগস্টে ইরাকে অভিযান শেষ করা এবং ২০১১ সালের শেষে পুরোপুরিভাবে সেনা প্রত্যাহার করার পরিকল্পনা রয়েছে যুক্তরার্ষ্ট্রের। কিন্তু ইরানের রাজনৈতিক অস্থিতিশীলতা এ পরিকল্পনাকে হুমকির মুখে ফেলেছে। তবে সংবাদদাতারা বলছেন, ২০০৬ ও ২০০৭ সালের তুলনায় বর্তমানে ইরাকে জঙ্গি হামলা ও দাঙ্গা-সহিংসতার মাত্রা অনেক কমেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৭৫৬ ঘ.